
ফানুসের আলো
শিউলি বড়ুয়া
কী হবে এ চুল? রেখে মাথায়
গৃহত্যাগী হয় যদি মহাসুখ।
সত্যক্রিয়া এই বুদ্ধ হতে পারি
এ চুল উর্ধ্বে স্হির থাকুক।।
তখনি ইন্দ্ররাজা মানিক্যখচিত
চুল রাখলেন তাবতিংস স্বর্গে।
কেশধাতু নির্মাণ চুলামনি চৈত্য
আজি ফানুস পূজা করি অর্ঘে।।
খুঁজে মাতৃদেবীরে করেন দেশন
তাবতিংস স্বর্গে অভিধর্ম।
কৃতজ্ঞতার বর্হিপ্রকাশ এ এক
বুদ্ধের আবিষ্কৃত অভিনব ধর্ম।।
কদম থেকে শিউলি ঝরা
ঋতুদের নিয়মে সতত
তিনমাস ত্যাগময় বর্ষাবাসে
কায়বাক্যমনের সংযমে ব্রত।।
অবচেতন মনের দোষের
যত করেছেন জমা।
ভিক্ষুরা সংঘের কাছে এ দিনে
চান তত অপরাধের ক্ষমা।
কী সুন্দর আত্মশুদ্ধির পথ
বুদ্ধই দিয়েছেন বিধান।
ক্ষান্তিবাদী মহান সংঘরা
ক্ষমাই করেন দান।।
প্রবারণা আমাদের সার্থক হোক
সাধু চিত্তে বৌদ্ধ,, সকলমানুষ
ভেদাভেদ আর মান ভুলে
আকাশ উড়বে বর্ণিল ফানুস।।
![]()









