
মানবতা
প্রফেসর সুমঙ্গল বড়ুয়া
প্রাক্তন সভাপতি
পালি বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ও প্রাক্তন ইংরেজি অধ্যাপক,
পরশুরাম কলেজ,ফেনী।
মানবতা মানবের একান্তই মহৎ গুণ।
যদি হয় মানবিক তবে থাকে তাতে গুণ।।
মানবতার শিক্ষায় শিক্ষা করা প্রয়োজন।
মানবিক হলে তা হতে পাবেন সেই গুণ।।
সঠিক শিক্ষা হতে পাওয়া যায় সেই গুণ ।
তাই শিক্ষা করুন,অর্জন করুন সেই গুণ ।।
মানবতার ন্যায় অন্য কিছুতে নেই গুণ ।
শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় সেই গুণ ।।
গুণ সম্পন্ন মানুষ মানবের অলংকার ।
অলংকার যুক্ত যে সে হয় দেশের অলংকার।।
অলংকার মানুষের অতিশয় লোভনীয়।
অতিরিক্ত লোভ হওয়া কিন্তু অতীব নিন্দনীয় ।।
চৌর্যচিত্তে যে করে কারো বস্তু চুরি তা নিন্দার্হ।
তাতে মানবতা হয় ভূলন্ঠিত, হয় নিন্দার্হ।।
তাই প্রয়োজন যথার্থ জ্ঞানার্জন।
অর্জিত জ্ঞানে বুঝা যায় জ্ঞানের প্রতিফলন ।।
জ্ঞানই শক্তি,জ্ঞানই অস্ত্র, নেই কোন অস্ত্র।
জ্ঞানের প্রতিফলনই মানবতা রক্ষার অস্ত্র ।।
মানবতা বর্জিত হলে অনেকের প্রাণ যায় ।
মানবতার রক্ষার আছে কি কোন উপায় ?
একমাত্র মৈত্রীভাবই করতে পারে রক্ষা ।
হতে পারে না রক্ষা যদি করে উপেক্ষা ।।
মানবতাবাদীরা জগতে বিচরণ করেন ।
তাঁদের মহামান্বিত বাণী অনুসরণ করুন ।।
এতে জীবন হবে একান্তভাবে সার্থক।
কোনমতেই হতে পারে না নিরর্থক।।
![]()









