
নবীনগরে সাংবাদিক রুহুল সরকারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রুহেল সরকারের ওপর সন্ত্রাসীদের অতর্কিত বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১২টায় নবীনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। ‘নবীনগর উপজেলা প্রেসক্লাব’-এর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সাংবাদিক ও সুশীল সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেফজুল বাহারের সভাপতিত্বে এবং সাংবাদিক খলিলুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুবুর রহমান লিটন, প্রফেসর হাবিবুর রহমান হেলাল, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, সোহেল খান, সরদার শাকিল, আশরাফ, নজরুলসহ স্থানীয় আরও অনেক সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা সাংবাদিক রুহেল সরকারের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, “অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
![]()









