- - -

দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু.

img 20261017 wa0377
Print News

দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু.

 

১৭ অক্টোবর শনিবার সকালে দিনাপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি
সরকারী সিদ্ধান্তে সারা দেশের ন্যায় বীরগঞ্জ উপজেলায় জাতীয় সংসদ সদস্যের অফিস “পরিদর্শন কক্ষ” উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জগদল হাটপুকুর আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপন করেছেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের আয়োজনে ও সভাপতিত্বে নতুনভাবে সজ্জিত অফিস “পরিদর্শন কক্ষ” উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়, উন্নয়ন মূলক কার্যক্রম পর্যালোচনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময়ের সুযোগ তৈরি হলো।

সুচিন্তিত মতামত ও সঠিক পরিকল্পনায় গৃহীত হবে বিভিন্ন প্রকল্প।

জনতার জনপ্রিয় এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এখন থেকে এই অফিসেই তাঁর দাপ্তরিক কর্মকান্ড পরিচালনা করবেন।

গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজসহ সকল বিষয় পরামর্শ ও পরিকল্পনা গ্রহনের নির্ধারিত অফিস হচ্ছে “পরিদর্শন কক্ষ”।

প্রথমে ফিতা কেটে ও পরে বিশেষ মোনাজাতের মধ্যো দিয়ে পরিদর্শন কক্ষের যাত্রা শুরু হলো। বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান অফিসার-কর্মচারী উপস্থিত ছিলেন.

কর্মসূচি গুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক, সাবেক ভিপি, ইটভাটা মালিক সমিতি সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু।

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা।

উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল.

অন্যতম নির্বাহী সদস্য পৌর মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস.

সে সময় আরও উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী প্রধান শিক্ষক আব্দুল কাদের.

যুবদলের সদস্য সচিব মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী.

ছাত্র বিষয়ক সম্পাদক প্রিয় নেতৃত্ব শাহজাহান সিরাজ শিপন. মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ ১১ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa