- - -

হবিগঞ্জের পইলে অসহায় পরিবারের পাশে ‘এফএন ফাউন্ডেশন ইউকে’

img 20261017 wa0158
Print News

হবিগঞ্জের পইলে অসহায় পরিবারের পাশে ‘এফএন ফাউন্ডেশন ইউকে’

 

মানবিক সহায়তার অংশ হিসেবে হবিগঞ্জ সদর উপজেলার ১নং পইল ইউনিয়নে এক অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লন্ডনপ্রবাসী মো. গিয়াস উদ্দিনের বিশেষ উদ্যোগে পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ চন্দো মিয়ার হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

​অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি আলমগীর কবির, উপদেষ্টা মো. আব্দুল কাইয়ুম ও এমডি রহমত আলী। এ ছাড়া স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রকৌশলী আব্দুস সালাম চৌধুরী, মোহাম্মদ হারুন অর রশিদ এবং মোহাম্মদ জিহান মিয়া।

​সহায়তা প্রদানকালে বক্তারা বলেন, ‘মানুষ মানুষের জন্য’—এই মূলমন্ত্রকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এফএন ফাউন্ডেশন ইউকে। অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং তাঁদের মুখে হাসি ফোটানো প্রত্যেকের নৈতিক ও মানবিক দায়িত্ব।

​আয়োজকেরা জানান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে ফাউন্ডেশনের এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সার্বিক মানবিক উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa