- - -

ধলই সফিউল বারী দরবারে মাসিক ফাতেহা ও মিলাদ মাহফিল সম্পন্ন

img 20261017 wa0363
Print News

ধলই সফিউল বারী দরবারে
মাসিক ফাতেহা ও মিলাদ মাহফিল সম্পন্ন

ইমামুল আউলিয়া হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর অন্যতম প্রধান খলিফা মুফতিয়ে আজম আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর একমাত্র পুত্র গাউছে জামান শাহসুফি সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদীর অন্যতম প্রধান খলিফা আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী(রহ.)’র কর্তৃক প্রতিষ্ঠিত ধলই সফিউল বারী দরবারে মিলাদ মাহফিল ও মাসিক ফাতেহা শরীফ গত ১৬ অক্টোবর শুক্রবার বাদ এশা অনুষ্ঠিত হয়।

হুজুরের বড় নাতি মাষ্টার সৈয়দ মুহাম্মদ গোফরান উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে ছদারত করেন হুজুরের একমাত্র শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশেকানে আউলিয়া কামিল মাদ্রসার সম্মানিত প্রভাষক আল্লামা শেখ আরিফুর রহমান (ম.)। আরো আলোচনা করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ ওসমান (ম.)। সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, হাফেজ সৈয়দ খালেদ হোসেন মির্জাপুরী, সৈয়দ করিমুল আবেদিন, আলহাজ্ব মাষ্টার সোলাইমান।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাষ্টার সৈয়দ বদিউল আলম, সাহেবজাদা সৈয়দ আদিয়াত আরহাম, নাজমুল হোসেন খান, শেখ মুহাম্মদ আশরাফুর রহমান, সৈয়দ হাসনাইন মোর্শেদ, সৈয়দ তওহিদুল আলম, এনামুল হক মুহুরী, করিম সওদাগর, দেলোয়ার হোসেন মানিক, সৈয়দ ওয়াহিদুল আলম, মোহাম্মদ তৌহিদুল আলম, এস এম সাজ্জাদ, মোহাম্মদ আবু হানিফ, মোহাম্মদ উল্লাহ মেম্বার, মোহাম্মদ আনোয়ারুল আজিম, মোহাম্মদ নুর হোসেন মুন্সি, মোহাম্মদ আলী, মোহাম্মদ রহিম, হাফেজ নুরুল ইসলাম রাসেল, শওকত ওসমান, আবুল বশর, মোহাম্মদ বাবুল মজহার, সৈয়দ মুহাম্মদ ইদ্রিস, আবুল ফজল, হাফেজ মুহাম্মদ বোরহান উদ্দিন, হাফেজ জাহেদুল আবেদিন, উসমান গনি, হাজী বাদশা, এস এম বদরুদ্দোজা, হাফেজ মিনহাজুল আবেদিন, হাফেজ আজিজুর রহমান, মোহাম্মদ নাজিম উদ্দিন সহ অসংখ্য ভক্ত মুরিদান।

হাফেজ সৈয়দ মোহাম্মদ ছাবের আহমদের মিলাদ কিয়ামের পর মুসলিম উম্মাহ এবং দেশ জাতি সহ উপস্থিত সকলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে মুনাজাত করেন আল্লামা শেখ মুহাম্মদ আরিফুর রহমান (ম.)। সর্বশেষ উপস্থিত সকলকে তবারুক খাওয়ানোর মাধ্যমে মাহফিল শেষ হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa