- - -

আত্মিক উন্নতির জন্য আধ্যাত্মিক সাধকের জীবনদর্শন অনুশীলন করতে হবে

img 20261017 wa0355
Print News

বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফের অনুষ্ঠানে সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী
আত্মিক উন্নতির জন্য আধ্যাত্মিক
সাধকের জীবনদর্শন অনুশীলন করতে হবে

মাইজভাণ্ডারী ত্বরিকার মহান প্রবর্তক, ইমামুল আউলিয়া, গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর গাউছয়তের বাগানে শ্রেষ্ঠফুল, ইউসুফে সানি জামালে মোস্তফা বিল বেরাসত গাউসুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ গোলাম রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবাভাণ্ডারী কেবলার ২৯ আশ্বিন, ১৪ অক্টোবর, খোশরোজ শরীফ মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মনজিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রপৌত্র বাবাভাণ্ডারীর দৌহিত্র অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারীর কনিষ্ঠপুত্র শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর আয়োজনে শাহজাদা সৈয়দ আহমদ মাহিন হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিব মাসুদ মাহমুদ, যুগ্ম সচিব মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন, কেন্দ্রীয় সদস্য আমির আহমদ, মাওলানা মুহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

গাউসুলআজম মাইজভাণ্ডারী প্রবর্তিত ত্বরিকা ও দর্শনের আদর্শবাহি সংগঠন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের দিনব্যপী খতমে কুরআন, খতমে গাউছিয়া আলিয়া মাইজভাণ্ডারীয়াহ্, তাওয়াল্লোদে গাউছিয়া শরীফ সহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালিত হয়। খোশরোজ শরীফের বরকতময় রাতে শানে মাইজভাণ্ডারী মাহফিলে মিলাদ পরবর্তী মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa