- - -

লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির সাধারণ সভা অনুষ্ঠিত

img 20261017 wa0279
Print News

লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির সাধারণ সভা অনুষ্ঠিত

লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির ২০২৬ – ২০২৭ সেবাবর্ষের প্রথম সাধারণ সভা ১৬ অক্টোবর শুক্রবার ক্লাব প্রেসিডেন্ট লিও মিনহাজ মাহমুদের সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট লিও আল ফয়সালের সঞ্চালনায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের “প্রকৃতি” সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ক্লাব অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ ইলিয়াস এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটি ও লিও জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন সভাপতি এবং লায়ন্স ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির সেক্রেটারি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন আবু হানিফ লিটন, মেম্বারশিপ চেয়ারপার্সন লিও অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সদ্য প্রাক্তন সভাপতি লিও ওমর হায়দারসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভায় ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম, সেবামূলক উদ্যোগ, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং ২০২৬–২৭ সেবাবর্ষের বিভিন্ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়।
ক্লাব অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ ইলিয়াস এমজেএফ, নতুন সেবাবর্ষে মানবতার কল্যাণে আরও কার্যকর ও সময়োপযোগী সেবা কার্যক্রম পরিচালনার জন্য লিওদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে লিও মিনহাজ মাহমুদ বলেন, নতুন সেবাবর্ষে ক্লাবের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আরও বৃহৎ পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। নেতৃত্ব বন্ধুত্ব ও সেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হবে এ সেবাবর্ষের মূল লক্ষ্য। সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাব সহ-সভাপতি লিও ফাহমিদা ইয়াসমিন ইতু, সিস্টার কো-অর্ডিনেটর লিও নুসরাত জাহান জেরিন, জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর লিও মারিয়া, জয়েন্ট কালচারাল কো-অর্ডিনেটর লিও মিটি ভট্টাচার্য, জয়েন্ট ট্রেমার লিও সজিব, লিও সাহেদ, লিও আবিদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। সেবা, নেতৃত্ব ও ঐক্যের প্রত্যয়ে নতুন উদ্যমে এগিয়ে চলার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa