- - -

গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে কর্ণফুলীর জুলধা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বৃক্ষরোপণ

img 20261017 wa0287
Print News

গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে
কর্ণফুলীর জুলধা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বৃক্ষরোপণ

চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’র উদ্যোগে ১৭ অক্টোবর, শনিবার, বিকাল ৩টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাধীন জুলধা ইউনিয়নের জুলধা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর বছরে ৫ কোটি চারা রোপণ কর্মসূচি সমর্থন ও সফল বাস্তবায়নের লক্ষ্যে এক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জুলধা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী অরুণ বড়ুয়া। এ সময় তিনি বলেন, পরিবেশের উন্নয়নে ও সংরক্ষণে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। সরকারের কর্মসূচির সফল বাস্তবায়নে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স যে সাহসী উদ্যোগ নিয়ে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে সবুজের ফেরি করে এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসা পাবার যোগ্য। ভূমি সহকারী অরুণ বড়ুয়া বলেন, পরিবেশ কারও একার নয়। সকল নাগরিকের নৈতিক দায়িত্ব পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের। সরকারের পক্ষে একা কখনো এ কর্মসূচি সফল করা সম্ভব নয়। দেশের সকল মানুষকে নাগরিক দায়িত্ববোধ থেকে সবুজের আহ্বানে সাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বছরে ৫ কোটি চারা রোপণ-বিতরণ কর্মসূচি সফল ও বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য এ কিউ এম মোসলেম উদ্দিন, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ এমরান, আবদুল মোমেন মোল্লা, সংগঠক মোহাম্মদ রিফাত, আজিজুন রহমান, নুরুন নবী, নুর মোহাম্মদ, আবদুল কুদ্দুস, মোহাম্মদ জসিম উদ্দিন।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের সাথে নিয়ে ভূমি অফিস প্রাঙ্গণে শতাধিক বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa