
সালথায় একটি চুরির ঘটনা ঘটেছে এতে স্বামী স্ত্রীসহ দুই জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে এতে স্বামী স্ত্রীসহ দুই জনকে কুপিয়ে মারাত্মক ভাবে যখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গতকাল আনুমানিক রাত ২. ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে এ বিষয়ে বাড়ি মালিক মোঃ গফ্ফার মোল্যা জানান, আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে থাকা অবস্থায় আমাকে ৩ জন চোর চক্রের সদস্যরা প্রথমে আমার দুটি পা রশি দিয়ে বেঁধে ফেলে এবং বলে তোর কোথায় কি আছে তাড়াতাড়ি বল না হলে কিন্তু তোকে মেরে ফেলবো, এ সময় আমরা পাশে ঘুমিয়ে থাকা আমার স্ত্রী আঙ্গুরী বেগম, সে যখন কথা বলে, তখনই আমার পেটে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক যখন করে। এরপরেই আমার স্ত্রীকেও এলোপাতাড়ি ভাবে কুপিয়ে যখন করে। এ সময় আমি বলতে শুনি তোর ছেলেকে অন্য রুমে বেঁধে রেখে এসেছি। এই কথা শোনা মাত্রই আমার ছোট ছেলে মোঃ ইমন মোল্লা ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই চোর চক্র সদস্যরা পালিয়ে যায়। এখন বাড়ির মালিক মোঃ গাফ্ফার মোল্যা ও স্ত্রী দুজনেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে চোরের ফেলে যাওয়া কিছু আলামত সংগ্রহ করি। কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে আমি আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুতই এই চোর চক্রের সদস্যদের কে আইনের আওতায় আনা হবে।
![]()









