
শায়েস্তাগঞ্জে পিএফজির সভা অনুষ্ঠিত
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ এর শায়েস্তাগঞ্জ উপজেলার সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার বিকাল ৪টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা পিএফজির অ্যাম্বাসেডর মোঃ কামরুল হাসান রিপন এর সভাপতিত্বে ও কনভেনার মোঃ আব্দুর রকির এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সিলেট বিভাগীয় সমন্বয়কারী আকলিমা চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট সিলেট আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হাসান মিনার। বক্তব্য রাখেন আম্বাসেডর মোঃ আব্দুস সালাম, বিএনপি নেতা ও সাবেকসজেলা পরিষদ সদস্য ইন্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ ফরহাদ, গোলাম মুক্তাদির চৌধুরী মাসুদ,মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, তোফায়েল আহমেদ মনি, সুশান্ত পাল চৌধুরী, কাউন্সিলর তহর আক্তার লাইজু, মোখলেস মিয়া, স্বপ্না আক্তার, মেম্বার খলিলুর রহমান, মহিলা মেম্বার নুরুন্নাহার রুমা, মোহাম্মদ সালাউদ্দিন, সানজিদা আক্তার আল আমিন সাইফি,মুসাহিদ মিয়া, লাকি আক্তার, সজোসনা আক্তার, প্রমুখ।
![]()









