- - -

৮০ তম বর্ষে প্রদার্পণ করলো সাহাপুর কলোনী (পূর্ব)- এবারের ভাবনা– রঙের ক্যানভাস

img 20261010 wa0353
Print News

৮০ তম বর্ষে প্রদার্পণ করলো সাহাপুর কলোনী (পূর্ব)- এবারের ভাবনা– রঙের ক্যানভাস

 

আজ ১০ই অক্টোবর শনিবার, মহালয়ার পূর্ণ লগ্নে এবং দেবীর আগমন, সমস্ত ধর্মের মানুষ মেতে উঠবে দূর্গা পূজো উৎসবে, ছোট থেকে বড় সকল বাঙালী পুজো প্রেমীদের আনন্দ দিতে, সাহাপুর কলোনি (পূর্ব) – এর 80 তম বর্ষের ভাবনা –রঙের ক্যানভাস।

প্রতিমার সাথে সামঞ্জস্য রেখে তারা এই ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন, সাতটি রঙের রামধনু ও শিল্পীর তুলির টানে সুন্দর সুন্দর কাজ ফুটে উঠবে সবার সামনে। শিল্পী আপ্রাণ চেষ্টা করছেন কিভাবে মানুষের কাছে ভাবনা টাকে ফুটিয়ে তোলা যায় । যেখানে ছোট ছোট শিশুদের মনেও একটা আলাদা জায়গা পাবে ও শিশুদের মনে আকর্ষণ তৈরি হবে।

উদ্যোক্তারা বললেন, প্রকৃতির বিভিন্ন রং ও মানুষের জীবনের আবেগ বা অনুভূতির মেলবন্ধন তৈরি করবে এই ভাবনার মধ্য দিয়ে। আগে একটি রং জীবনের এক একটি দিক বোলে মনে করা হয়।, আর মধ্যে লুকিয়ে থাকে আনন্দ, শান্তি ও প্রতিবাদের ভাষা। একটা শিল্পী রং দিয়ে অনেক কিছু তৈরি করতে পারেন এবং ভাবনা ফুটিয়ে তুলতে পারেন। তাই সুন্দর একটি ভাবনার মধ্য দিয়ে শিল্পী তার কাজ তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু বৃষ্টি শিল্পী কে ও উদ্যোক্তাদের অনেকটা প্লান করে দিয়েছে, কারণ সময়ের মধ্যে কতটা কাজ এগোবে,

আর এই ভাবনার মধ্য দিয়ে প্রতিমার চালচিত্র ও সাজ সনাতন রূপের সাথে মিশ্রণ রাখা হয়েছে।,

যে সকল উদ্যোক্তারা কঠোর পরিশ্রম ও সময়ের মূল্য দিয়ে এই কটা দিন আনন্দ দেয়ার জন্য যেভাবে পরিশ্রম দিচ্ছেন, আমাদের মধ্যে রয়েছেন সভাপতি প্রদীপ চন্দ্র সাহা, সহ-সভাপতি শিবু নন্দী, যুগ্ম সম্পাদক দিলীপ দাস ও শম্ভু নন্দী, জয়ন্ত গুহ ঠাকুরতা, কোষাধ্যক্ষ অরুণ সাহা, সৃজনে লালটু পুরকায়েত, আলোকসজ্জা নারায়ণ ইলেকট্রিক, মন্ডপ শয্যায় বিশ্বাস ডেকোরেটর, প্রতিমা শিল্পী কালাচাঁদ পাল, ভাবনায় সাহাপুর কলোনি (পূর্ব) এর সকল সদস্য সহ অন্যান্য সদস্যরা ও এলাকার মহিলা বৃন্দরা।

সাহাপুর কলোনী ( পূর্ব) এর সভাপতি ও যুগ্ম সম্পাদক দিলীপ দাস বলেন, আমরা শুধু পুজো নিয়ে সারা বছর থাকি না, বেশ কিছু সামাজিক মুলক কাজ করে থাকি, চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির, সবাই মানুষের পাশে দাঁড়ানো, সংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন, এবং যেভাবে এলাকার মহিলারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহারা চির কৃতজ্ঞ।, কোন কিছু অনুষ্ঠান হলেই সবার আগে মহিলারা উপস্থিত হন, এবং তাহাদের সহযোগিতায় আজ 80 তম বর্ষে পদার্পণ করো সাহাপুর কলোনি (পূর্ব). সুন্দর একটি ভাবনা কে তুলে ধরে সাহাপুর কলোনি সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন শুধু তাই নয়, দর্শকদের উদ্দেশ্যে জানান আপনারাও আমাদের প্রতিমা দর্শন করুন এবং আপনাদের মতামত জানান, আপনাদের মতামতি আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ করে দেবে। সাহাপুর কলোনী ৮০তম বর্ষে এলাকার মানুষের মনে আনন্দ দিতে এক ঝাঁক অভিনেতা ও অভিনেত্রী উপস্থিত হবেন প্রতিদিন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa