
দেবসুহ্নদ বড়ুয়া আর নেই
চট্টগ্রামের রাউজান উপজেলার মহামুনি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী ও সাবেক সরকারি কর্মকর্তা দেবসুহ্নদ বড়ুয়া আর নেই। তিনি গতকাল ২ অক্টোবর সোমবার সন্ধ্যায় নগরের হালিশহরস্হ গ্রীণভিউ আবাসিক এলাকার বাসায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত দেবসুহ্নদ বড়ুয়া বিসিকের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা ও গ্রীণভিউ আবাসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক দীপংকর বড়ুয়া শিমুলের পিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
আজ ৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনিত্য সভা অনুষ্ঠিত হবে। অনিত্য সভা শেষে সন্ধ্যায় নগরের চান্দগাঁও সার্বজনীন বিহারে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে দৈনিক আনন্দ বার্তা, মাসিক মৌচাক ও আনন্দ বাংলা টিভি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
![]()









