- - -

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

Print News

চট্টগ্রাম নগরের হালিশহরে ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত নগর মাতৃসদন ক্লিনিকে গতকাল দুপুরে হালিশহরের ফইল্লাতলী বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
ভুল চিকিৎসায় মারা যাওয়া দুই সন্তানের জননী আয়েশা খাতুন কুমিল্লা জেলার রবিউল আলম এর স্ত্রী। মৃত আয়েশা খাতুনের স্বামী রবিউল আলম জানান , আমার স্ত্রী আয়েশা খাতুন (২৩) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হালিশহর নগর মাতৃসদন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক উপস্থিত না থাকায় আমরা তাকে অন্য হাসপাতালে নিতে চেয়েছি কিন্তু ক্লিনিকের ম্যানেজার মাহবুবুল করিম জোর করে তাকে ভর্তি করান। পরে ম্যানেজার মাহবুবুল করিমের সহযোগিতায় চিকিৎসকের সহকারিরা রোগীর চিকিৎসা শুরু করেন। ক্লিনিকে স্যালাইন পুশ করলে রোগীর পানি পিপাসা লাগে। পানি পান করার পর রোগী অজ্ঞান হয়ে পড়ে এবং মুখ থেকে লালা বের হতে থাকে।
রবিউল আরো বলেন, গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে আট ঘটিকায় আমার স্ত্রীর ব্যাথা শুরু হলে হালিশহর নগর মাতৃসদন ক্লিনিকে ভর্তি করি। ডাক্তার আসতে দেরি হওয়ায় প্রায় সাড়ে বারোটায় কর্তব্যরত চিকিৎসক আমার কাছ থেকে লিখিত নেন। লিখিত দেওয়ার পর পরই জানতে পারলাম আমার স্ত্রী আয়েশা খাতুন আর নেই। আমি এর বিচার চাই।অভিযোগের বিষয়ে ক্লিনিকের ম্যানেজার মাহবুবুল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসক আসতে দেরি হওয়ায় রোগীর ব্যাথা বেড়ে যায়। রোগীকে ভর্তি করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভর্তির ৪ ঘন্টা পর রোগী মারা যায়। চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যু কিনা জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।
হালিশহর থানার অপারেশন অফিসার সাইফুল ইসলাম কে ঘটনার বিষয়ে বলেন, প্রসূতি আয়শা খাতুনের মৃত্যুর খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার জন্য আমরা পুলিশের উপস্থিতি বাড়িয়ে দেই। এ বিষয়ে হালিশহর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং -২৩।  তদন্তের মাধ্যমে অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে। ঘটনার সত্যতা পেলে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa