
শ্রীনগরে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের সাথে জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে,
বাঘড়া বিট পুলিশ পুলিশের আয়োজনে,
২৯ আগস্ট ২০২৬দুপুর বারোটায় শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়ার সভাপতিত্বে ,
মাদক ,জুয়া ,কিশোর ,নারীও শিশু নির্যাতন বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং এর সদস্য এবং জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার,ক্রাইম এন্ড অপস,মুন্সিগঞ্জ মোঃ কামরান হোসেন,বিশেষ অতিথি,অতিরিক্ত পুলিশ সুপার,শ্রীনগর সার্কেল মোহাম্মদ আনিসুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, বাঘড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ শ্রী গণেশ, বাঘড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বাঘড়া বিএনপি উপদেষ্টা মোঃ খোকন মোড়ল ।
বিএনপি নেতা তাজুল ইসলাম ।
বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা ইয়ার আলী ,সিনিয়র শিক্ষক নীল কমল দাস ।
বাঘড়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতবর ,বাঘড়াইউনিয়ন জামায়াত ইসলাম সভাপতি মোঃ মনিরুল ইসলাম,সাংবাদিক হামিদুর রহমান,হাফেজ মজিবুর রহমান মেম্বার,মোঃ শাহিন মেম্বার ,মোঃ নুরুজ্জামান মেম্বার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় জনসাধারণ ।
![]()









