- - -

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ গড়তে চালকদের দায়িত্বশীল হতে হবে: আবু সুফিয়ান

road safety day pic 1
Print News

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ গড়তে চালকদের দায়িত্বশীল হতে হবে: আবু সুফিয়ান

নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের দক্ষতা, প্রশিক্ষণ, দায়িত্বশীলতা ও ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলা সরকারের একার দায়িত্ব নয়; চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার হলে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত গাড়িচালক সমাবেশ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, চট্টগ্রাম কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ আবু ফয়েজ এবং গণমাধ্যম গাড়ি চালক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে আজিম আলী বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় চালকদের দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার বিকল্প নেই। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে।

সভাপতির বক্তব্যে সাংবাদিক চৌধুরী ফরিদ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি চালানো অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডায়মন্ড সিমেন্টের জিএম আবদুর রহিম, চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রæপের সাবেক মহাসচিব লায়ন মোহাম্মদ ইব্রাহিম, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলী নুর, চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য আবদুস সাত্তার, চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, গণমাধ্যম গাড়ি চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আজিম।

অনুষ্ঠানে দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ চালকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa