- - -

পড়াতে এসে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার গৃহ শিক্ষক 

Print News

পড়াতে এসে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার গৃহ শিক্ষক

 

৩য় শ্রেণীর এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল ৭১ বছর বয়সি গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালি এলাকার। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এই ঘটনায় মিটমাট করে নেওয়ার জন্য তাঁদের উপর চাপ তৈরি করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত গৃহ শিক্ষকের নাম সুভাষ চন্দ্র মিস্ত্রি। সে একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই এলাকায় গৃহ শিক্ষকতা করে সে। রবিবার (২৩ আগস্ট ) বিকেলে এলাকার একটি বাড়িতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে পড়াতে গিয়েছিল সুভাষ চন্দ্র। অভিযোগ, পড়ানোর অছিলায় সে ওই নাবালিকার যৌন হেনস্তা করে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিতার পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তের পরিবারের তরফ থেকে বিষয়টি মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু নির্যাতিতার পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনড়। পুলিশ জানিয়েছে, পকসো আইন মেনে ক্যানিং হাসপাতালে ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সে আপাতত বাড়িতেই রয়েছে। তার অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্ত সুভাষ চন্দ্র মিস্ত্রিকে গ্রেফতার করে ঝড়খালি থানার পুলিশ। সোমবার (২৪ আগস্ট ) তাঁকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক জেল হাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ৭১ বছর বয়স্ক এক গৃহ শিক্ষকের এই কীর্তি দেখে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa