- - -

নওগাঁর মহাদেবপুরে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Print News

১ অক্টোবর ২০২৩ নওগাঁর মহাদেপুরে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। রবিবার ১ অক্টোবর বিকেলে উপজেলা পরিষদ দপ্তরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী হারুন অর রশিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী মোসলেম উদ্দিন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন শরমইল গ্রামের মৃত লোকমানের স্ত্রী সুরতজান, রামচন্দ্রপুর গ্রামের মমতাজের স্ত্রী জোবেদা ও খোর্দ্দজয়পুর গ্রামের মৃত সামাদের পুত্র নুরুজ্জামান প্রমুখ। শেষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa