- - -

পটিয়ার পাইরোলে মিহির কুমার চৌধুরীর সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন

Print News

পটিয়ার পাইরোলে মিহির কুমার চৌধুরীর সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন

পটিয়া উপজেলাধীন পাইরোল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের প্রয়াত বেণী মোহন চৌধুরী ও জ্যোৎস্নাময়ী চৌধুরী’র ১ম পুত্র, বিশিষ্ট সমাজসেবক প্রয়াত মিহির কুমার চৌধুরী’র সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান সম্পন্ন হয় তার নিজ বাড়িতে। এতে সভাপতিত্ব করেন এবং একক সদ্ধর্মদেশনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধ পণ্ডিত, বুদ্ধিজীবী, লেখক – গবেষক, প্রবন্ধকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন মুকুটনাইট ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ অনমোদর্শী মহাথেরো, তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ শরণসেন মহাথেরো। এ সময় উপস্থিত ছিলেন বর্ষিয়ান সংঘপুরুষ বোধিপ্রিয় মহাথেরো, উনাইনপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ রতনানন্দ থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো, দক্ষিণ শাহামীরপুর দেয়াংপাহাড় শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জয়সেন থেরো। সভায় সূচনা বক্তব্য রেখে পুণ্যদান করেন পাইরোল বিহারের অধ্যক্ষ বিনয়ানন্দ ভিক্ষু। এতে আরো অনেক মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। স্মৃতি চারণ করে পুণ্যদান করেন ভগ্নিপতি চন্দ্রজ্যোতি বড়ুযা।

IMG 20231001 WA00312 300x153

 

উল্লেখ্য, তিনি শেষ নিশ্বাসকালে স্ত্রী, পুত্র ও কন্যাসহ মেঝ ভাই দীপক চৌধুরী, ছোট ভাই অধ্যাপক দিলীপ চৌধুরী, পুত্র অমিতাভ চৌধুরী, কন্যা ইডেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক সোনিয়া চৌধুরী (২৮তম বিসিএস) মেঝ ভাইয়ের মেয়ে মহাচুলালংকার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. মিথিলা চৌধুরী, ছোট ভাইয়ের বড় পুত্র বধূ ইস্টডেল্টা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের প্রভাষক পর্ণা মুৎসুদ্দি, ছোট ভাইয়ের কনিষ্ঠপুত্র ইউনিভাসির্টি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের। প্রয়াতের জীবনবৃত্তান্ত পাঠ করেন ভ্রতাষ্পুত্র ঋষিকেশ চৌধুরী, ছোট বোন অঞ্জু চৌধুরীর জ্যেষ্ঠপুত্র সহকারী অধ্যাপক ড. সৌমেন বড়ুয়া (২৮তম বিসিএস)।

সংঘদান অনুষ্ঠান শেষে প্রয়াত মিহির কুমার চৌধুরীর পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় সকলে পুণ্য দান করেন এবং সকল জ্ঞাতী স্বজন ও মহান পূজনীয় ভিক্ষু সংঘ মধ্যাহ্নভোজন গ্রহণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa