- - -

আইনজীবীর মরদেহ উদ্ধার

Print News

চট্টগ্রাম জেলার বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর থেকে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অসীম ঘোষ (৩৯) নামের ওই আইনজীবী স্থানীয় প্রয়াত গৌরাঙ্গ ঘোষের ছেলে।
তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য। গতকাল ৩০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্হানীয় ইউপি সদস্য পঙ্কজ চন্দ জানান, রাতে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। অসীম ঘোষ স্হানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হন।
অসীমরা দুই ভাই ও এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে। ছোট ভাই মানসিক রোগে আক্রান্ত। সম্প্রতি তার বিয়ের কথাবার্তা চলছিল। বাড়িতে তিনি একাই থাকতেন।
অসীমের বোন রমা ঘোষ বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বাড়ি ফিরেছিল অসীম। এরপর শনিবার রাত ৮টার দিকে বাড়ির লোকজন ফোনে জানায়- অসীম আত্মহত্যা করেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa