- - -

রায়পুরায় ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

Print News
রায়পুরায় ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
গত ৩০ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় নরসিংদির রায়পুরা উপজেলার পলাশতুলী ইউনিয়ন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পলাশতুলী ছাত্র লীগ এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পলাশতুলী ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হকের সঞ্চালনায়,পলাশতুলী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আফজাল হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ পুত্র রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ,
পৃষ্ঠপোষকতায় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিদ্দিক আহমেদ, সম্মানিত অথিতি পলাশতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া, উদ্বোধক উপজেলা ছাত্র লীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল,প্রধান বক্তা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, বিশেষ বক্তা সহসভাপতি আল আমিন- হোসেন, বিশেষ অতিথি শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী, আদিয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃসেলিম,মোগল ডাক্তার প্রমূখ।
পরিচিতি সভায় ইউনিয়ন ছাত্রলীগ নেতারা মিছিল নিয়ে প্রবেশ করেন। এ সময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa