- - -

পটিয়ার কুসুমপুরায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

Print News

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরায় পবিত্র ইদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার কুসুমপুরা গ্রামের এয়াকুব হাজির বাড়ীর হাজি এয়াকুব সওদাগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

মসজিদের মুতোওয়াল্লি মোহাম্মদ আলমগীর উদ্যোগে উদযাপিত পবিত্র ঈদে মিলাদুন্নবী বাদে মাগরিব থেকে কোরাআন তেলাওয়াত, হাদ,নাত পাঠ করা হয়। মাহফিলে আলোচনা করেন হযরত মাওলানা আনিছুর রহমান আলকাদেরী।

মাহফিলে সমাজসেবক বশর সওদাগর, সোলাইমান, নাজিম উদ্দীন,সাংবাদিক স ম জিয়াউর রহমান, মানবাধিকার নেতা হাসান মুরাদ,সমাজ সেবক মুহাম্মদ মুছাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মুসলিম উম্মাহের জন্য দোয়া করা হয়। মাহফিলে আগত মুসলিদেকে তাবরুক বিতরণ করা হয়।

 

Screenshot 2023 10 01 12 34 16 694 Com.camerasideas.instashot 1 300x178

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa