
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনায় বক্তারা
শেখ হাসিনার উন্নয়নের দর্শন
বাংলাদেশকে আরো সামনে এগিয়ে নেবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শেখ হাসিনার উন্নয়ন দর্শন বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নেবে। দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ হিসেবে বিশ্বের মাঝে প্রতিষ্ঠায় শেখ হাসিনার সাহসী নেতৃত্ব অনন্য প্রেরণা। বাংলাদেশ রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী আলোচিত হতে পেরেছে কেবলমাত্র শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব গুণের কারণে। তাঁর অসাধারণ সাহস, উন্নয়ন দর্শন ও পরিবর্তনের স্বপ্নচারী হওয়ার মতো সাহসিকতা বাংলাদেশকে আরও এক ধাপ সামনে এগিয়ে নেবে।

বাংলাদেশের প্রথম ও একমাত্র ডিজিটাল বাংলাদেশের প্রচারক সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টায় নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের এস এম জামাল উদ্দিন অডিটরিয়ামে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট নারীনেত্রী জাহানারা সাবের। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জে বি এস আনন্দবোধি ভিক্ষু ও চট্টগ্রাম লোকশিল্পী সংস্থার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ নজরুল ইসলাম মাহমুদ।
সভায় বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সমগ্র বাঙালি জাতি এবং বিশ্বে অবস্থানরত প্রবাসী বাঙালিরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে জাতির পিতার দূরদর্শী পরিকল্পনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর সুযোগ পরিকল্পনা বাস্তবায়নের ফলেই আজ বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বক্তারা আরও বলেন, বাঙালিকে ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত করার সংগ্রামে বিজয়ী করেছেন শেখ হাসিনা। তাঁর অনন্য নেতৃত্ব ও সংগ্রামী চেতনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করেছে।
সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. হাসান মুরাদ, সহ-সভাপতি মো. ইউসুফ, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শিবু কুমার শীল, যুব মহিলা লীগ নেত্রী আয়েশা সিদ্দিকা, শাহিনুর আক্তার মৌ, শিউলি আকতার, সীমা আকতার, রিনা আকতার, দিলীপ শীল, মো. আরমান, মো. সায়েম, ইয়াছমিন আকতার, হালিমা আকতার, মৌসুমী চৌধুরী, মো. মঈনুদ্দিন সোহেল, রাজা চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. এমরান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
![]()









