- - -

আদমদীঘিতে শ্বশুরবাড়িতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

Print News

আদমদীঘিতে শ্বশুরবাড়িতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

 

বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পানি সেচ দেওয়ায় সময় বিদ্যৃৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (০১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর সরদারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন সরকারি চাকরিজীবী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার কার্য সহকারী পদে চাকরি করতেন মিজানুর রহমান। সরকারি ছুটি পেয়ে গত শুক্রবার আদমদীঘি উপজেলার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় তার শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। গতকাল শনিবার সকালে মাছ ধরার জন্য তিনি ওই গ্রামের একটি পুকুরে পানি সেচ দিতে নামেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারের সময় অন্তত ৭ জন আহত হয়েছেন। পরে স্বজনরা তকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa