- - -

কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদী হামলা, নিহত এক পরিযায়ী শ্রমিক ফেডারেশনের

Print News

কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদী হামলা, নিহত এক পরিযায়ী শ্রমিক

 

ভারতের কেন্দ্র শাসিত জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় এক ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা পরিযায়ী শ্রমিকের উপর। এ হামলায় প্রাণ হারিয়েছেন এক ভিনরাজ্যের শ্রমিক। আহত হয়েছেন আরও এক পরিযায়ী শ্রমিক। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই ) সন্ধ্যায় কুলগামের কেল্লাম গ্রামে ২ ভিনরাজ্যের শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয় এবং অন্যজনকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রিপোর্ট অনুযায়ী, আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত সংকটজনক। নিহত শ্রমিকের নাম দীপক, তাঁর বাড়ি ছত্তিশগড়। আহত অপর ব্যক্তির নাম ভুপেন্দ্র, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। আক্রমণকারীদের পাকড়াও করতে পুরো এলাকায় একটি বিশাল কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa