- - -

মুম্বইয়ে মেরামতের সময় ভাঙল ৪ তলা বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত অন্তত ৯

Print News

মুম্বইয়ে মেরামতের সময় ভাঙল ৪ তলা বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত অন্তত ৯

 

একটানা বৃষ্টির জের। তার মধ্যেই চলছিল মেরামতের কাজ। ভারতের মহারাষ্ট্রের মুম্বইয়ের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরনো ৪ তলা বাড়ি। এই ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর।। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন অনেকে। ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ) রাতে সাড়ে ১১ টায় দুর্ঘটনাটি ঘটে পাওয়ারলুম টাউনের বালাজি নগরে। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৪ তলা কহিনুর ভবন। প্রশাসন জানিয়েছে, ভবনটিতে ৪৮টি ঘর রয়েছে। প্রত্যেক তলায় ১২টি করে রুম। বাড়িটিকে বহু আগেই ” বিপজ্জনক” তকমা দিয়েছেন স্থানীয় পুর প্রশাসন। প্রশ্ন উঠছে, এরপরে ও সেখানে কেন বসবাস করছিলেন। স্থানীয়রা জানিয়েছে, গভীর রাতে প্রথমবার বিকট শব্দে বাড়িটি ভাঙতে শুরু করে। প্রতিবেশীরাই প্রাথমিকভাবে উদ্ধার কাজে নামনে। তাঁরা বেশ কয়েকজনকে কোনও মতে ধ্বংসস্তূপের ভিতর থেকে বের করে আনেন। খবর পেয়ে এরপর উদ্ধার কাজে নামে প্রশাসন। ঘটনাস্থলে আসে দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। প্রাথমিকভাবে ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, এখনও ভিতরে ৩- ৪ জন আটকে রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa