
উত্তরপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ – খুন, অভিযুক্ত পুলিশকর্মী গ্রেফতার
ভারতের উত্তরপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণ – খুনের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত উত্তরপ্রদেশের এক কনস্টেবল। জানা যায়, অসুস্থ দিদির সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিল ওই নাবালিকা। সেখান থেকে তাকে অপহরণ করে ধর্ষণ – খুন করেন পুলিশকর্মী। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তদন্তকারীরা জানিয়েছেন, ২৮ জুলাই সরকারি জেলা হাসপাতালে ভর্তি দিদিকে খাবার দিতে গিয়েছিল নাবালিকা। ফেরার সময় অভিযুক্ত কনেস্টবল অভিষেক যাদবের ফাঁদে পড়ে সে। যিনি পুলিশের আপাতকালীন ১১২ নম্বরেরই কর্মী। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হাসপাতালের বাইরে নাবালিকার সঙ্গে কথা বলছেন ইউনিফর্ম পড়া অভিষেক। এরপর নিজের মোটরবাইকে ১০ বছরের শিশুকন্যাকে তুলে নেন তিনি। পুলিশ জানিয়েছে, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে বালিকাকে অপহরণ করেন অভিযুক্ত। এরপর হাসপাতাল থেকে ২৫ কিলোমিটার দূরে নির্জন শ্মশান মাঠে ধর্ষণ করে হত্যা করেন তাকে। বৃহস্পতিবার (৩০ জুলাই ) শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে উদ্ধার হয় বালিকার দেহ। এসএসপি কৌস্তভ জানান, ২০০ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ২০১৮ এর ব্যাচের কনেস্টবল দোষ স্বীকার করেছেন। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে। এছাড়াও ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (এনএসও) এর আওতায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতীতে এক মহিলার শ্লীলতাহানির মামলায় বরখাস্ত এবং জেল হয়েছিল অভিষেক যাদবের।
![]()








