- - -

চুড়াইবাড়িতে ৩ কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ১

Print News

চুড়াইবাড়িতে ৩ কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ১

 

মাদকপাচারের বিরুদ্ধে অভিযানে ফের সাফল্য অর্জন করল আসাম পুলিশ। আসাম – ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি আন্তঃরাজ্য চেক পোস্টে নিয়মিত তল্লাশির সময় বিপুল পরিমাণ কোডিন ফসফেট যুক্ত নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৩১, ৬৫০ বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত হয়েছে। যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩ কোটি টাকা। ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই ) শ্রীভূমি জেলার বাজারিছড়া থানার পুলিশ চুরাইবাড়ি চেক পোস্টে একটি সন্দেহভাজন ইউপি ৫৩ ইটি ৭১৮১ নম্বরের ১৪ চাকার একটি পণ্যবাহী ট্রাককে থামিয়ে তল্লাশি চালায়। প্রথমে গাড়ির কাগজপত্রে কোনও অসঙ্গতি ধারা না পড়লেও কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্দেহ হওয়ায় ট্রাকটির প্রতিটি অংশ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয়। দীর্ঘ তল্লাশির পর ট্রাকের ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন কুঠুরি এবং বৈধ পণ্যের আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কোডিন ফসফেট যুক্ত নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। পরে সমস্ত বোতল আইনানুগ প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa