- - -

সালিশের ২৪ ঘণ্টার মধ্যেই রক্তাক্ত কালিকাপ্রসাদ: নামের বিরোধে প্রাণ গেল দুই যুবকের

Print News

সালিশের ২৪ ঘণ্টার মধ্যেই রক্তাক্ত কালিকাপ্রসাদ: নামের বিরোধে প্রাণ গেল দুই যুবকের

IMG 20260728 WA0043 1 300x177

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবরনগর গ্রামের দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় সালিশ বৈঠক হওয়ার মাত্র একদিন পরই আবারও রক্তাক্ত সংঘর্ষে দুই যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মিরারচর গ্রামের খাইলসা বাড়ির আসাদ মিয়ার ছেলে মাসুদ মিয়া এবং মোল্লা বাড়ির ফজলু মিয়ার ছেলে হিরণ মিয়া।
স্থানীয় সূত্র জানায়, বাজার ও বাসস্ট্যান্ডের নামকরণকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ ও র‍্যাব কাজ করছে এবং অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
একদিকে পরিবারের স্মৃতিতে রয়ে গেছে সন্তানের হাসিমাখা মুখ, অন্যদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই মানুষটিই পরিণত হয়েছে নিথর লাশে। একটি নামের বিরোধ যখন দুইটি পরিবারকে আজীবনের শোকের ভার বইতে বাধ্য করে, তখন প্রশ্ন ওঠে—মানুষের জীবনের চেয়ে কি কোনো নাম বড় হতে পারে?
স্থানীয়দের একাংশের মতে, স্থায়ী শান্তির স্বার্থে বিরোধপূর্ণ নামের পরিবর্তে উভয় গ্রামের সম্মান ও সম্প্রীতির প্রতীক হিসেবে গ্রহণযোগ্য নতুন নাম নির্ধারণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তাদের বিশ্বাস, সংঘাত নয়, সমঝোতাই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি ও ভ্রাতৃত্বের নতুন দৃষ্টান্ত গড়ে তুলতে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa