- - -

হবিগঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

Print News

হবিগঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

 

বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে শুরু হয়েছে সাতদিন ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা – ২০২৬ উদ্বোধন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সমপ্রাসারণের লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসন ও সিলেট বন বিভাগের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় কর্মসূচি শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে নিমতলা থেকে একটি বিশাল বর্ণাঢ্য র ্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা এসে সমাগম হয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড.জি এম সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক রহমান , সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান ।

উদ্বোধনী শেষে অতিথিরা মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর মধ্যে ১৫ টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধী ও ফুলের গাছ প্রদর্শন ও বিক্রির করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরতে সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন , প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছর দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে বাস্তবায়নের অংশ হিসেবেই এই বৃক্ষ রোপণ অভিযান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে অত্যন্ত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যা ও নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন , বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, অর্থ নৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ কে স্বতঃস্ফুর্ত ভাবে বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ নেওয়ার আহবান জানান তিনি। এই মেলাটি আগামী সাতদিন চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতি গাছ সংগ্রহের পাশাপাশি বন বিভাগের কর্মকর্তাদের কাছ হতে গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক সঠিক পরামর্শ গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা – কর্মচারী, পুলিশ প্রশাসন , সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি দপ্তর , শিক্ষা প্রতিষ্ঠান , বীর মুক্তি যোদ্ধা , রাজনৈতিক ব্যক্তি বর্গ, সুশীল সমাজ , পরিবেশ বাদী সংগঠন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa