- - -

আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান সৎসঙ্গের

Print News

আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান সৎসঙ্গের

 

ভারতের আসামরাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ ও পুর্ণবাসন কার্যক্রমে সহায়তা দিতে সৎসঙ্গের পক্ষ থেকে আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান প্রদান করেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য্যদেব। শনিবার (২৫ জুলাই ) গুয়াহাটির লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সাক্ষাৎ করে সৎসঙ্গের সহকারী সম্পাদক ডঃ স্বপন কুমার বিশ্বাস আচার্য্যদেবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর হাতে ২ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে আসাম রাজ্যের কয়েকজন মন্ত্রী, স্থানীয় ভক্ত ও সৎসঙ্গের কর্মীরা  উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অনুদান গ্রহণ করে আচার্য্যদেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ  পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পূর্ণব্যক্ত করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa