- - -

বাঁশখালীর গন্ডামারায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের ত্রাণ বিতরণ

Print News

বাঁশখালীর গন্ডামারায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের ত্রাণ বিতরণ

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে ২৫ জুলাই, শনিবার সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের বাংলা বাজার, ২নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ড এলাকার ৫০ পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমানের নেতৃত্বে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন শিক্ষা ও পথশিশু বিষয়ক সামাজিক সংগঠন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সংগঠনের সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য আয়েশা সিদ্দিকা, আবদুল মোমেন, সাবেক ছাত্রনেতা ও সংগঠক নজরুল ইসলাম সিকদার, সমাজকর্মী নুরুল আমিন, আবদুল জব্বার, মোহাম্মদ জাবেদ, মো. জাকির হোসেন, মোহাম্মদ রিফাত, জান্নাতুল ফেরদৌস নিহা, সৈয়দ নুর, নুরুল ইসলাম, মোহাম্মদ সোলায়মান, খুরশিদা খানম প্রমুখ।

ত্রাণ বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক পরিবার বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অনেকের ঘরবাড়ি নষ্ট হয়েছে। তাদের এখন স্বাভাবিক জীবন ধারণ করা অনেকটা কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে এসব এলাকার প্রায় মানুষের ঘরগুলো মাটির তৈরি হওয়ায় অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যার পানি বসতগৃহে প্রবেশ করায় মাটির ঘরগুলো ধসে পড়ে। তাদের এখন এসব ঘরে বসবাস করা প্রায় অনুপযোগী, এদের অনেকেই এখন গৃহহীন ছন্নছাড়া জীবনযাপন করছে। তাদের পাশে দাঁড়িয়ে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স সামান্য ভালোবাসার উপহার তুলে দিয়ে কিছুটা দুঃখের ভাগীদার হলো। এসব এলাকায় সরকারি-বেসরকারি ত্রাণ অপ্রতুল হওয়ার ফলে বন্যার পানি কমে গেলেও তাদের জীবনযাত্রা হয়ে উঠেনি বলে নেতৃবৃন্দ জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa