- - -

হিমাচলে ভয়াবহ ধসে ক্যাব! মৃত ১৩

Print News

হিমাচলে ভয়াবহ ধসে ক্যাব! মৃত ১৩

 

ভয়াবহ দুর্ঘটনা ভারতের হিমাচলপ্রদেশে। সেখানকার লাহোল- স্পিতিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করেছে। জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই ) কুলু থেকে পাঙ্গির দিকে যাওয়ার পথেই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। একটি টাটা সুমোর উপর পাথর পড়তে শুরু করে। পরে তা একেবারেই চাপা পড়ে যায় পাথরের স্তূপের তলায়। গাড়ি চালকের নাম বীর সিং বলে শনাক্ত করা হয়েছে। গাড়িটি একেবারেই ভেঙে চুরে গিয়েছে। উদয়পুর – কিলার রুটে কাহু – দু নালার কাছে এই ভৃমিধসের ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa