- - -

ফৌজদারহাটে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

Print News

মামার বাসায় বেড়াতে এসে কানে এয়ারফোন লাগিয়ে গান শুনার সময় ট্রেনের ধাক্কায় সীতাকুণ্ডে মো. রবিউল হাসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

উপজেলার ফৌজদারহাট রেল স্টেশনের সন্নিকটে এ ঘটনা ঘটে। নিহত রবিউল হাসান বরিশাল জেলার হিজলা উপজেলার কাউলিয়া বাজার গ্রামের মাহবুবুর আলমের পুত্র।

জানা যায়, নিহত রবিউল মামার বাসায় বেড়াতে এসে রাতে কানে এয়ারফোন লাগিয়ে গান শুনে রেললাইনে হাটার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, কানে এয়ারফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa