- - -

নেত্রকোণায় ইউনিয়ন ভূমি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন, ভিডিও ভাইরাল

img 20261119 wa0395
Print News

নেত্রকোণায় ইউনিয়ন ভূমি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন, ভিডিও ভাইরাল

নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন দেওয়ার ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।আজ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভোররাতে দুর্বৃত্তরা কাইলাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কার্যালয়ের কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পেট্রোল রাখার একটি বোতল জব্দ করেছে পুলিশ। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa