- - -

গুজরাটে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ! মৃত অন্তত ৮

Print News

গুজরাটে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ! মৃত অন্তত ৮

 

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১০ জনেরও বেশি। সূত্রের খবর, কারখানাটি বেআইনিভাবে চলছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, রামোল- গাত্রাদ রোডের পাশে একটি খোলা জায়গায় অবস্থিত কারখানাটি। শনিবার (১৮ জুলাই ) সকালে সেখানে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই কারখানাটিতে আগুন লেগে যায়। ভয় পেয়ে বাইরে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধার কাজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অ্যাম্বুলেন্স। জানা গেছে, দুর্ঘটনার সময়ে কারখানায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। প্রাথমিকভাবে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে দাঁড়ায় ৮ এ। আহতের সংখ্যা ১০ জনের ও বেশি। কিন্তু কি কারণে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, কারখানার অপারেটরের নাম মেহুল দোদিয়া। তদন্তকারীরা জানিয়েছেন, কারখানাটির লাইসেন্স অনেক আগেই বাতিল করে দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সেখানে কার্যক্রম চলছিল। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa