- - -

নওগাঁর মহাদেবপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Print News

নওগাঁর মহাদেবপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 

নওগাঁর মহাদেবপুরে সোমবার ২৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হযেছে।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রিফাত আরা, জেলা পরিষদের সদস্য আলহাজ গোলাম নূরানী, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী আনোয়ার হোসেন, ৮ ইউনিয়নের চেয়ারম্যানগন প্রমুখ।

মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ের সার্বিক তথ্য সহ বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।সভায় আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa