- - -

নওগাঁর মান্দায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

Print News

নওগাঁর মান্দায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

 

নওগাঁর মান্দা উপজেলায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র (মান্দা-১, কোড-২৮৭)-এ ৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র (মান্দা-২, কোড-২৮৮)-এ ৪১২ জনের মধ্যে ৯ জন, চকউলী ডিগ্রি কলেজ কেন্দ্র (মান্দা-৩, কোড-২৮৯)-এ ২৮১ জনের মধ্যে ১২ জন এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্র (মান্দা-৪, কোড-২৯০)-এ ৩৮৪ জনের মধ্যে ১১ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
এদিকে, আলিম পরীক্ষার রেবা আখতার আলিম মাদ্রাসা ভেন্যু (প্রতিস্থাপিত কেন্দ্র: মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ)-এ ১৪৭ পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন অনুপস্থিত ছিলেন। এছাড়া সাতবাড়িয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্র (কোড-২১০৪৩)-এ ১২০ জনের মধ্যে ৫ জন এবং ইনডেক্স টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্র (কোড-২১১১৩)-এ ১৫৫ জনের মধ্যে ১৩ জন পরীক্ষায় অংশ নেননি।
মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্রসচিব ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) উম্মুল ওয়ারা, সাতবাড়িয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ মো.শহিদুর রহমান,ইনডেক্স টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ মো.মোজাফ্ফর হোসেন প্রামানিক বলেন, “অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা বদ্ধপরিকর।”
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “মান্দাসহ সারাদেশে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি রয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার ও ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।”
তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশা প্রকাশ করেন।
পরীক্ষার্থীদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভকামনা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa