- - -

জাতীয় যুবশক্তি তারাকান্দা উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Print News

জাতীয় যুবশক্তি তারাকান্দা উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২ জুন শুক্রবার বিকাল তিনটায় তারাকান্দা বাসস্ট্যান্ড ১১ দলীয় কার্যালয়ে জাতীয় যুবশক্তি তারাকান্দা উপজেলা শাখার মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক ফয়সাল ফারনিম, তারাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক হামিদুল হক, সদস্য সচিব শাকিল আহমেদ রুবেল এবং মুখ্য সংগঠক তাওহীদ আহমেদ আরিফ। এছাড়াও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সভাকে প্রাণবন্ত ও সফল করে তুলেছেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুবকদের কল্যাণে করণীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সকলের আন্তরিক প্রচেষ্টা ও অংশগ্রহণে সভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa