- - -

এইচ টি ইমাম কলেজের নাম পাল্টে গেলো ‎

Print News

এইচ টি ইমাম কলেজের নাম পাল্টে গেলো
‎

‎
‎সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের নামে থাকা ‘এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ’-এর নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এই তথ্য জানানো গিয়েছে। এতে বলা হয়েছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ‘এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ’-এর নাম পরিবর্তন করে পূর্ববর্তী প্রতিষ্ঠাকালীন নাম ‘হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’ নামকরণে নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করা হলো। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬৩ খ্রিষ্টাব্দে হামিদা খাতুন নামের এক পাকিস্থানি নাগরিক কলেজটি প্রতিষ্ঠিত করেছিলেন। সে সময়ে নাম রাখা হয়েছিলো ‘হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’। দীর্ঘ ৫৫ বছর পর ২০১৮ খ্রিষ্টাব্দে এইচ টি ইমামের ছেলে ও তৎকালীন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম শিক্ষা মন্ত্রণালয়ে ডিও লেটার ইস্যু করে তার বাবা ‘এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ নামকরণের প্রস্তাব করেছিলেন। পরে ওই বছরের ২৯ মে শিক্ষা মন্ত্রণালয় ‘হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নাম’ পরিবর্তন করে ‘এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ নামের অনুমোদন দিয়েছিলো। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজুল ইসলাম নতুন নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা এখনো চিঠি হাতে পাইনি। তবে আজ জেলা ও উপজেলা প্রশাসনের মেইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠিটি পৌঁছেছে।’

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa