
আসামের সামাগুড়িতে বন্য হাতির হামলায় ২ জন নিহত
ভারতের আসামরাজ্যের সামাগুড়িতে বন্য হাতির তান্ডব। হাতির হামলায় প্রাণ হারালেন ২ জন। জানা যায়, শুক্রবার (১৫ মে) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ১জন হলেন বাজিয়াগাঁওয়ের শরিফুল ইসলাম। তিনি নিজের সবজির ক্ষেতে কাজ করার সময় আঢমকাই একটি বন্য হাতির মুখোমুখি হন। এরপর হাতিটি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপরদিকে, বন্য হাতির পালকে তাড়াতে গিয়ে প্রনব দাস নামে আরও একব্যক্তির উপর হামলা চালায় হাতিটি। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে দুর্ভাগ্যবশত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে প্রনব দাসের। ঘটনার খবর পেয়ে বন বিভাগ ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। ইতিমধ্যে মৃতদেহ ২ টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় এখনও বন্য হাতির পাল অবস্থান করায় চরম আতংকের পরিবেশ বিরাজ করছে।
![]()









