- - -

আসামের শ্রীভূমিতে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু !

Print News

আসামের শ্রীভূমিতে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু

 

ভারতের আসামরাজ্যের শ্রীভূমি সদর থানার সম্মুখে শুক্রবার (১৫ মে) সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এখনও মৃতব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে খোলা বৈদ্যুতিক তার ও বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনার কারণে প্রায়ই দুর্ঘটনার আশংকা তৈরি হয়। এই মর্মান্তিক ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে ও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কিভাবে ওই বিদ্যুতের তার রাস্তায় পড়ে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa