- - -

বোয়ালখালীতে এক যুবক নিখোঁজ; মুক্তিপণ চেয়ে বোনের মোবাইলে ম্যাসেজ পাঠালো সন্ত্রাসী 

Print News

বোয়ালখালীতে এক যুবক নিখোঁজ; মুক্তিপণ চেয়ে বোনের মোবাইলে ম্যাসেজ পাঠালো সন্ত্রাসী

 

বোয়ালখালীতে দুইদিন ধরে মো. ঈসা (২২) নামে এক (ডিস লাইন ম্যান)যুবক নিখোঁজ রয়েছে।সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিস লাইনের গ্রাহকদের কাছ থেকে মাসিক ফি তুলতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় সে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঈসার সন্ধান চেয়ে বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তার বড় ভাই মো. মুসা।

নিখোঁজ ঈসা বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুজাহিদ চৌধুরী পাড়ার মো. জাফর আহমদের ছেলে। সে ডিস ক্যাবল লাইনের কর্মচারী বলে জানা যায়।

মো. মুসা বলেন, গত সোমবার দুপুর ১২টা থেকে ঈসার মোবাইল বন্ধ রয়েছে। তবে ওইদিন রাত ১১টার সময় ঈসার ফেসবুক মেসেঞ্জার আইডি থেকে তার বোন নার্গিসের আইডিতে বার্তা দেওয়া হয় যে- ৩০ হাজার টাকা ওর কাছে পেয়েছি। আর ৫০ হাজার টাকা দিলে ছেড়ে দেব।

তিনি আরও বলেন, এই বার্তা পেয়ে আত্মীয় স্বজনসহ পরিবারের সবাই উদ্বেগের মধ্যে রয়েছি। সোমবার সকালে সে ডিস লাইনের গ্রাহকদের কাছ থেকে মাসিক ফি তুলতে ঘর থেকে বের হয়েছিল।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, নিখোঁজ যুবকের সন্ধানে পুলিশ মাঠে কাজ করছে। তার অবস্থান জানার চেষ্টা চলছে। সন্ধান পেলে তার পরিবারকে জানানো হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa