- - -

চরভদ্রাসনে দেশীয় অস্ত্রসহ আটক রাব্বি দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

Print News

চরভদ্রাসনে দেশীয় অস্ত্রসহ আটক রাব্বি দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ফরিদপুরের চরভদ্রাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় দেশীয় তৈরি ধারালো ছোরাসহ রাব্বি দেওয়ান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানার সাধারণ ডায়েরি নং-৩৩৭, তারিখ ০৮ মে ২০২৬ এর মূলে রাত্রীকালীন টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন এসআই (নি:) মোঃ গোলাম হোসেন খানসহ সঙ্গীয় ফোর্স। ৯ মে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চরভদ্রাসন থানাধীন বিসম জাগী এলাকার মান্নানের হাসপাতাল মোড়স্থ ব্রিজের ঢালে বটগাছের নিচে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাহাজানির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় রাত আনুমানিক ২টা ২০ মিনিটে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির ডান হাতে থাকা একটি দেশীয় তৈরি ধারালো ছোরা জব্দ করা হয়। জব্দকৃত ছোরাটির দৈর্ঘ্য ছিল কাঠের বাটসহ ২৩ ইঞ্চি।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে বৈদ্যুতিক ও টর্চের আলোতে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার কাছে থাকা ধারালো অস্ত্রের কোনো সদুত্তর দিতে পারেনি এবং এলোমেলো কথাবার্তা বলতে থাকে।

এজাহারে উল্লেখ করা হয়, আটক রাব্বি দেওয়ান প্রাণনাশী খুনজখমের উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিল বলে পুলিশের ধারণা। তার বিরুদ্ধে ১৯(a) The Arms Act, 1878 ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযানের পর প্রবল বৃষ্টির কারণে থানায় পৌঁছাতে বিলম্ব হওয়ায় মামলা দায়েরেও কিছুটা দেরি হয়েছে।

উল্লেখ্য, রাব্বি দেওয়ানের বিরুদ্ধে এর আগেও চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa