- - -

এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Print News

দেশ ও জাতিকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতা ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের রূপরেখায় কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এসব কথা বলেন। কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি যাঁরা এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকেও শুভেচ্ছা জানান। প্রতিবছর যেন এমন অনুষ্ঠান হয়ে থাকে তার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, এটি একটি ভালো কাজ। এতে শিক্ষার্থীরা উৎসাহিত হয়।

শনিবার ১৬ সেপ্টেম্বর নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে চট্টগ্রামের প্রায় ৫ শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সভাপতি সাজ্জাত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রীপরিষদ সচিব কবীর বিন আনোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, সীতাকুণ্ডের কৃতী সন্তান বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চট্টগ্রাম মহানগরের প্রধান পৃষ্ঠপোষক লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এবং মানবাধিকার নেত্রী ব্যারিস্টার ফারজানা মাহমুদ।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ জাতিগতভাবে উন্নতির সর্বোচ্চ সোপানে আরোহন করে এদেশের মানুষকে বিশ্ব দরবারে সম্মানজনক স্থানে নিয়ে যাবে। এই মেধাবী কৃতী সন্তানদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া উপহার স্বাধীন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এগিয়ে আসতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa