- - -

ধাওয়া খেয়ে ডোবায় গাড়ি

Print News

ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধরতে গিয়ে ডোবায় পড়ে গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পিকআপ। এ ঘটনায় আহত হয়েছেন মেহেদি হাসান (৩২) ও মো. সানি (২৬) নামের দুই সদস্য।
গতকাল ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রুহিতার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধাওয়া খেয়ে ফেনসিডিলবাহী প্রাইভেট কার ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। পরবর্তীতে বাকেরগঞ্জ থানা পুলিশ ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ করেছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান এসব বিষয় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের একটি দল ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধাওয়া করতে গিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। ধাওয়া খেয়ে রাস্তার পাশে প্রাইভেটকার রেখে পালিয়ে যান কারবারিরা। পরে পুলিশ প্রাইভেটকারটি জব্দ করেন। প্রাইভেটকার থেকে পাঁচ কার্টুন থেকে প্রায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাকেরগঞ্জের বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে একটি প্রাইভেটকারকে সিগনাল দেই। কিন্তু গাড়িটি সিগনাল অমান্য করে চলে যায়। তখন আমাদের গোয়েন্দা কার্যালয়ের পিকআপ নিয়ে দুই সদস্য সেই গাড়িটিকে ধাওয়া করে। তখন পিকআপটি খাদে পড়ে তারা আহত হন। আর প্রাইভেটকারটি ফেলে চালক ও এর আরোহীরা পালিয়ে যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া প্রাইভেটকারের সূত্র ধরে মাদক কারবারিদের সন্ধান মিলবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa