- - -

লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা: আদালতের রায় সত্ত্বেও প্রতিকার পেতে থানায় অভিযোগ

Print News

লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা: আদালতের রায় সত্ত্বেও প্রতিকার পেতে থানায় অভিযোগ

হবিগঞ্জের লাখাই উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক বিধবা মহিলার রেকর্ডভুক্ত জমি বুঝিয়ে দিতে বাধা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোছাঃ বিলাশ বানু এই প্রতিকার চেয়ে গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুনেশ্বর গ্রামের মৃত আরজু মিয়ার স্ত্রী বিলাশ বানুর নামে তার স্বামী জীবিত থাকাবস্থায় ১৯ শতক জমি রেকর্ড করে দেন। বিলাশ বানু তার পিত্রালয়ে বসবাস করার সুযোগে তার সৎ ছেলেরা (স্বামীর প্রথম পক্ষের সন্তানরা) দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছিল।

বিবাদীগণ হলেন— মৃত আরজু মিয়ার ছেলে আব্দুল মালেক (৫০), আব্দুল জলিল (৪০) এবং আব্দুল আলী (৪২)।

ভুক্তভোগী জানান, স্বামীর মৃত্যুর পর তিনি নিজের প্রাপ্য অংশ বুঝে পেতে চাইলে বিবাদীগণ বাধা প্রদান করেন। এর প্রেক্ষিতে তিনি গত ১৮ মে ২০২৫ তারিখে অতিরিক্ত জেলা হাকিম আদালতে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখে বিলাশ বানুর পক্ষে রায় প্রদান করেন এবং বিবাদীদের ওই জমিতে প্রবেশ না করার জন্য নির্দেশ দেন। একইসাথে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য লাখাই থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

আদালতের রায় হওয়ার পর গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে বিলাশ বানু স্থানীয়ভাবে বিবাদীদের কাছে জমি মেপে বুঝিয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু বিবাদীগণ জমি বুঝিয়ে না দিয়ে টালবাহানা শুরু করেন এবং ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।

অভিযোগপত্রে বিলাশ বানু উল্লেখ করেন, বিবাদীগণ প্রভাবশালী ও দাঙ্গাবাজ প্রকৃতির হওয়ায় তিনি বর্তমানে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশি সহায়তা ছাড়া তিনি তার বৈধ জমিতে প্রবেশ করতে পারছেন না।

বিধবার এই আরজি এখন প্রশাসনের হস্তান্তরের অপেক্ষায়। স্থানীয়রা আশা করছেন, আদালতের রায় বাস্তবায়নে পুলিশ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa