- - -

তামিলনাড়ুতে খাদে পড়ল গাড়ি, মৃত্যু ৯ পর্যটকের

Print News

তামিলনাড়ুতে খাদে পড়ল গাড়ি, মৃত্যু ৯ পর্যটকের

 

ভারতের তামিলনাড়ুতে খাদে পড়ে গেল পর্যটক বোঝাই একটি ভ্যান। অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত চালক সহ ৪। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল ) ভ্রমণ সেরে ফিরছিল ভ্যানটি। এই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পড়ে যায় খাদে। ওই ভ্যানের চালক সহ ১৩ জন যাত্রী ছিলেন। সকলেই কেরলের মানিপ্পুরমের বাসিন্দা। ভালপারাই- পোলাচি হিল রোডে আসার পরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তবে গাড়ির যান্ত্রিক ক্রটি নাকি চালকের অসতর্কতাতেই এই দুর্ঘটনা তা এখনও পরিষ্কার নয়। তদন্তকারীরা পুরো বিষয়টিই খতিয়ে দেখছে। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ভেঙেচুরে গিয়েছে। এদিকে এই দুর্ঘটনায় শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও শোকপ্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন,  ” ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৭ জন মহিলা ও ১জন পুরুষ। গাড়ির চালক গুরুতর আহত হন। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। ” জানা যায়, যাত্রীদের অনেকেই মালাপ্পুরমের একটি স্কুলে শিক্ষকতা করতেন। তাঁরা ছুটি কাটাতে এসেছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa