- - -

সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ, আহাদুল্লাহ সানা সভাপতি ও ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

Print News

সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ, আহাদুল্লাহ সানা সভাপতি ও ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

সাতক্ষীরায় নতুনভাবে আত্মপ্রকাশ করেছে “সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন”। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সিটি শপিং সেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অ্যাথলেট ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক লিয়াকত হোসেন অরুণ, তাপস কুমার সরকার, রেজাউল ইসলাম খোকন ও শেখ রবিউল ইসলাম সুমন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। তেলাওয়াত করেন মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার আনিসুর রহমান। সভায় বক্তারা সংগঠনটির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জেলার ক্রীড়াঙ্গনে ধারাভাষ্যের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ আহাদুল্লাহ সানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি খাদিজা আক্তার চায়না; সহ-সভাপতি আব্দুল আলিম, মাসুদুর রহমান ও তপোদুতি কুমার তাপস; সহ-সাধারণ সম্পাদক মোঃ আদম আলী ও সরদার আবু নাঈম; সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, খায়েরউজ্জামান ও আশরাফ হোসেন।
এছাড়া কোষাধ্যক্ষ হাবিবুর রহমান; দপ্তর সম্পাদক আলী নকি; প্রচার সম্পাদক আব্দুস সালাম; সহ-প্রচার সম্পাদক তারক চন্দ্র মন্ডল; সমাজকল্যাণ সম্পাদক জি এম নূর মোহাম্মদ; ক্রীড়া সম্পাদক আলামিন হোসেন নাফিস; সহ-ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম সবুজ; আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাক্কুর; বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসাফুর রহমান এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াসিন আরাফাত পিন্টু।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আনিছুর রহমান, মাসুম বিল্লাহ, রুহুল আমিন সুমন ও বিকাশ চন্দ্র মন্ডল।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনটি জেলার ক্রীড়া ধারাভাষ্যকারদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ প্রদান এবং একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa