- - -

অন্ধ্রপ্রদেশে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮

Print News

অন্ধ্রপ্রদেশে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮

 

ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশে। ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ পুণ্যার্থী। আহত আরও ১৩ জন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, এদিন ভোরে কর্ণাটক – অন্ধ্রের সীমানার কাছে পুণ্যার্থী বোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধেঁ। ধাক্কার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়ি ২টি। উল্টে যায় ট্রাকটি। রাস্তায় ছিটকে পড়েন পুণ্যার্থীরা। রক্তে ভেসে যায় এলাকা। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় স্থানীয় থানায়। স্থানীয়দের সাহায্যে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। কয়েকজনের শারীরিক অবস্থা আশংকাজনক বলে খবর। এই ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ” অন্ধ্রপ্রদেশের এই দুর্ঘটনা হৃদয়বিদারক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa